ওপেনিংয়ে সাকিবকে রেখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান দলের ক্ষুরধার বোলিং ও ধুম-ধাড়াক্কা ব্যাটিং দেখে দুশ্চিন্তা আরও বেড়ে গেল টাইগার শিবিরে।
নিজেদের প্রথম ম্যাচে ৫৯ বল হাতে রেখে ১০৫ রানের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারায় আফগানিস্তান। সে ম্যাচের বিষয়টি আমলে নিয়েই বিসিবি সভাপতির অকপটে স্বীকার করেন, দল নিয়ে তিনি বেশ চিন্তিত, তবে কাউকে ভয় পায় না বাংলাদেশ।
রহমাতুল্লাহ গুরুবাজের মতো ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলার মতো ব্যাটার বাংলাদেশ দলেও আছে। তবে তা মাঠেই প্রমাণ দেবে বাংলাদেশ - সে কথাই জানালেন দলের স্পিন-অলরাউন্ডার মেহিদী হাসান মিরাজ। তিনি জানালেন, ‘যারা ব্যাটিং ভালো করবে তাদের সুযোগ বেশি থাকবে (ম্যাচ জেতায়)।
এদিকে আফগান দলের দুই স্পিনার রশিদ খান ও মুজিব-উর-রহমানের স্পিনবিষকে নিবির্ষের প্রশিক্ষণ সেরে রেখেছে টাইগাররা। নেটে দুই ভারতীয় লেগস্পিনার দিয়ে সাকিব-মুশফিকদের ঝালিয়ে নিয়েছেন দলের ট্যাকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।
এখন এটাই প্রশ্ন আজকে শারজায় বাংলাদেশ একাদশে দেখা যাবে কাদের?
সে প্রশ্নে, ওপেনিংয়ে এনামুল হক বিজয় নিশ্চিত। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক সাকিব আল হাসানকেই। এর পর মুশফিক, রিয়াদ ও মিডলঅর্ডারে অলরাউন্ডার আফিফ দলের প্রতিনিধিত্ব করবেন। প্রয়োজনে হাল ধরবেন মেহেদী হাসান মিরাজ।
বোলিংয়ে পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন নিশ্চিত। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা যেতে পারে তাদের সঙ্গী হিসেবে। স্পিনে মিরাজের সঙ্গে দেখা যেতে পারে নাসুম আহমেদকে।
এশিয়া কাপের বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:
এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব