বাংলাদেশের নতুন শুরুর চ্যালেঞ্জ
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিবের আসার কথা থাকলেও এসেছিলেন দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব পাওয়া শ্রীধরন শ্রীরাম। আফগান দলে রশিদ খান-মুজিব উর রহমানদের মতো বিশ্বমানের স্পিনার রয়েছেন।
আফগানিস্তানকে 'ভয়ঙ্কর' দল মানলেও তাদের নিয়ে আলাদা করে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে না বাংলাদেশ। শুধু স্পিন আক্রমণই নয় পেস আক্রমণ দিয়েও প্রতিপক্ষকে ঘায়েল করার শক্তি রয়েছে আফগানিস্তানের। দুই পেসার ফজল হক ফারুকি ও নাভিন উল হক যেকোনো দলের বিপক্ষেই পার্থক্য গড়ে দিতে পারেন।
অবশ্য ম্যাচের আগে তাদের নিয়ে আলাদা করে ভাবছে না বাংলাদেশ। শ্রীরাম বলেন, ‘আফগানিস্তান ভয়ঙ্কর দল। তারা শুধু রশিদ খানের উপর নির্ভরশীল নয়। আমরা সবাই জানি রশিদ খান বিশ্বের একজন বিখ্যাত টি-টোয়েন্টি বোলার। এটা অস্বীকার করার কিছু নেই। তবে শুধু রশিদ খান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি বিষয় না, আমরা পুরো দলের বিপক্ষেই খেলার জন্য প্রস্তুত হচ্ছি।’
আইসিসির একাডেমী মাঠে গত কয়েকদিনের প্রস্তুতি দেখে একাদশ নিয়ে বেশ কিছু আঁচ পাওয়া গেছে। এর মধ্যে ওপেনিংয়ে এনামুল হক বিজয় ও নাইম শেখকে দেখা যেতে পারে। বিশেষ করে বিজয় প্রায় প্রতিদিনের অনুশীলনের লম্বা শটের প্রস্তুতি নিয়েছেন।
তাকে নিয়ে নেটে জুটি বেধে ব্যাটিং করতে দেখা গেছে নাইমকে। সাকিব ও মুশফিকুর রহিম টপ অর্ডারে থাকছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও পাঁচ, ছয় ও সাত নম্বরে কারা খেলবেন তা নিয়েই যত জল্পনা কল্পনা। সদ্য অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ একাদশে জায়গা পেতেই পারেন শেষ সুযোগ হিসেবে।
দারুণ ফর্মে থাকা আফিফ হোসেন ধ্রুবর একাদশে থাকা নিঃসন্দেহে নিশ্চিত। তবে দীর্ঘদিন পর দলে ফেরা সাব্বির রহমান আফগানদের বিপক্ষে সুযোগ পাবেন কিনা সেটাই দেখার বিষয়। সাব্বির একাদশে সুযোগ পেলে জায়গা হারাবেন জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা মোসাদ্দেক হোসেন সৈকত।
অলরাউন্ডার হিসেবে হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসানের খেলার জোর সম্ভাবনা রয়েছে। দলের বিশেষজ্ঞ দুই পেসার হতে পারেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
শারজাহর উইকেট বরাবরই স্পিন অথবা ব্যাটিং বান্ধবই হয়। তবে এই মাঠে প্রথম ম্যাচ বলেই তিন পেসার নিয়ে খেলার সাহসী সিদ্ধান্ত নিতেই পারে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেও ক্রিকেটারদের ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে কারা কারা খেলছেন।
এ প্রসঙ্গে শ্রীরাম বলেন, 'কম্বিনশেন নিয়ে আমি কোনো ধারণা দিতে চাই না। কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার খেলোয়াড়রা এটা জানে।'
এশিয়া কাপের ঠিক আগেই অধিনায়ক হয়েছেন সাকিব। তার অধীনে এই দলটির সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ম্যাচে খেলার সুযোগ হয়নি। এ ছাড়া ইনজুরির কারণে দলে নেই লিটন দাস ও নুরুল হাসান সোহানের মতো নিয়মিত ক্রিকেটার। তাই আফগানদের বিপক্ষে লড়াইয়ের সঙ্গে নিজেদের কম্বিনেশনটা ঠিক করাও বাংলাদেশের জন্য আরেক চ্যালেঞ্জ হবে। এই আফগানদের বিপক্ষেই হতে পারে বাংলাদেশের নতুন শুরু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড