6,6,6,6,6,6,6,6,4,4,4,4,4, চার ছক্কার ঝড়ে আন্দ্রে রাসেলের ২৪ বলের ব্যাটিং তান্ডব
সিক্সটি ক্রিকেট লিগের অদ্ভুত নিয়মের মধ্যে একটি ওভার হলেও প্রান্ত পরিবর্তন করতে হয় না ব্যাটসম্যানকে এবং বোলারকে। যেখানে ক্রিস গেইলের দলের বিপক্ষে টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল। তবে এই ছয়টি ছক্কা এক ওভারে নয় দুই ওভারের টানা হাকিয়েছেন আন্দ্রে রাসেল।
গতকাল ক্রিস গেইলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের প্রথম উইকেটে পড়ার পর ব্যাটিংয়ে আসেন রাসেল। এসেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন তিনি। ইনিংসের সপ্তম ওভারে ডমিনিক ড্র্যাকসের ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ বলে টানা চারটি ছক্কা হাঁকান রাসেল।
পরের ওভারে বল করতে যান জোন রাস জাগেসার। যেহেতু প্রান্ত বদল করতে হয়নি, তাই রাসেলই ছিলেন স্ট্রাইকিং প্রান্তে। জাগেসারের প্রথম দুই বলে আরও দুটি ছক্কা হাঁকান রাসেল, গড়েন টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি। এই ম্যাচে পাঁচটি চার এবং আটটি ছক্কা হাঁকিয়ে ২৪ বলে ৭২ রান করেন রাসেল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)