নাঈমকে নিয়ে বড় প্রত্যাশা কথা জানালেন শ্রীরাম
কিন্তু না, সময় যত গড়িয়েছে ততোই হতাশ করেছেন এই ওপেনার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে নিয়ে বড় প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের। পারেননি প্রত্যাশা পূরণ করতে।
দেশের হয়ে ৩৪ টি-টোয়েন্টিতে মোটে ৮০৯ রান করেছেন এই ব্যাটার। স্ট্রাইক রেটও যাচ্ছেতাই, মাত্র ১০৩.৭১। দেড়শ'র উপর স্ট্রাইক ছিল একটি ম্যাচে, সেটি ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে ৮১ রানের ওই ইনিংসের দিন। বাকি ম্যাচগুলোর ১৩ ইনিংসের ৯টিতেই স্ট্রাইক রেট ছিল ১২০ এর নিচে।
এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই বাদ পড়তে হয়েছে দল থেকে। তবে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে একশ রানের একটা ইনিংস আর জাতীয় দলের ওপেনার সংকটের সুযোগে এশিয়া কাপের দলে চলে আসেন নাঈম শেখ।
এখন নাঈমকে নিয়ে বড় আশা দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামের। আগামীকাল মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে নাঈমকে নিয়ে বড় প্রত্যাশার কথাই জানিয়েছেন এই ভারতীয় কোচ।
‘নাঈম শেখ সহজাত স্ট্রোক প্লেয়ার। ওর কাছে আমাদের কী প্রত্যাশা, সেসব খুব পরিষ্কার করে জানানো হয়েছে তাকে। আমি নিশ্চিত, সে মাঠে গিয়ে নিজের সহজাত ক্রিকেটটা খেলবে, যেটা হলো শট খেলা।’
শ্রীরাম আরও বলেন, ‘আমরা ওর পরিসংখ্যান বা অন্য কিছু নিয়ে চিন্তিত না। আমরা চাই, পরিস্থিতি অনুযায়ী খেলুক, যত দ্রুত সম্ভব কন্ডিশন বুঝতে পারুক, ব্যাটিংয়ে সঙ্গে যোগাযোগ রাখুক এবং নিজের ভূমিকা পালন করুক।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা