সিডন্সের বিশ্বাস, আজ উপভোগ্য ম্যাচ হবে
সাম্প্রতিক কালে টি-২০তে মোটেও ভালো করছে না বাংলাদেশ। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে টাইগাররা। এর মধ্যে জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ হার ছিলো। এশিয়া কাপ দিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তৃতীয়বারের মত অধিনায়ক হওয়া সাকিব আল হাসানের নেতৃত্বে ভালো করতে উদগ্রীব টাইগাররা।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে গত কিছুদিন দুবাইয়ের মাঠে প্রস্তুতিতে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ। তাই আফগানদের বিপক্ষে খেলতে দল পুরোপুরিভাবে প্রস্তুত, বলেছেন সিডন্স।
শারজাহতে টিম হোটেলে জিম করার সময় করা একটি ভিডিওতে সিডন্স বলেন, ‘আমি এখন জিমে। প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দলের মধ্যে আবহ ভালো, সবাই ফিট আছে। মাঠে নামতে প্রস্তুত আমরা। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই তা জানা যাবে। আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন।’
এশিয়া কাপে তিনবার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ দুই আসরের ফাইনালিস্ট ছিলো টাইগাররা। দু’বারই ভারতের কাছে হারতে হয় লাল সবুজদের। আর ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ফাইনাল হেরেছিলো বাংলাদেশ।
এরই মধ্যে শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। তাই আত্মবিশ্বাসী হয়েই টাইগারদের মুখোমুখি হবে আফগানরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা