বাংলাদেশেকে আশা দেখাচ্ছে রিয়াদ ও মোসাদ্দেক
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো করতে পারেননি ওপেনাররা। দ্বিতীয় ওভারেইও আফগান স্পিনার মুজিব উর রহমানের স্পিন ভেলকিতে মাত্র ৭ রান করে বোল্ড হয়ে আউট হন তিনি। যে বলে নাইম আউট হয়েছেন তার ব্যাট এবং প্যাডের মাঝে ফাঁকা জায়গা ছিল স্পষ্ট।
নাইম দ্রুত ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি এনামুল হক বিজয়ও। মুজিবের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৫ রান। এরপর অধিনায়ক সাকিব দুটি দৃষ্টিনন্দন চার মারলেও থিতু হতে পারেননি তিনিও।
রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে পা বরাবর বল করে সাকিবের স্টাম্প ভেঙেছেন এই আফগান স্পিনার। এর ফলে দলীয় ২৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। আর সাকিবের ব্যাট থেকে আসে ৯ বলে ১১ রানের ইনিংস।ব্যক্তিগত ১ রানে অভিজ্ঞ মুশফিকুর রহিম শিকার হয়েছেন রশিদ খানের।
মাত্র ২৮ রানে ৪ উইকেট হারানোর পর আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে বাংলাদেশের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। এই দুজনে যোগ করেন ২৫ রান। দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি আফিফ। তিনি মাত্র ১২ রান করে রশিদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৮৩/৫ (১৪.২ ওভার) (সাকিব ১১, বিজয় ৫, নাইম ৬, আফিফ ১২, রিয়াদ ২২*, মোসাদ্দেক ১৮* )
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন