শক্তিশালী ভারতকে রুখতে দুর্দান্ত ছক কষছে হংকং
ভারতকে থামাতে হলে এই হংকং দলকে অলৌকিক কিছু করে দেখাতে হবে। তবে এটাও ঠিক যে হংকং ভালো ফর্মে রয়েছে এবং টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা বছরের পর বছর ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছে এবং রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রভাব ফেলতে দলের তারকা খেলোয়াড়দের উপর নির্ভর করবে। তবে ভারতীয় দলের তারকা-খচিত ব্যাটিং লাইনআপকে পরাস্ত করা সহজ কাজ নয়। পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ব্যাট এবং বল, উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিরাট কোহলি তার ফর্ম ফিরে পেয়েছেন বলে মনে হচ্ছে। সব মিলিয়ে লড়াইটা অসম হবে বলে মনে করা হচ্ছে।
ভারত বনাম হংকংয়ের মধ্যে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। বরাবরই এই মাঠের পিচ ভারসাম্যপূর্ণ। ব্যাট-বলের মধ্যে সমান লড়াই হবে, এটাই প্রত্যাশিত। তবে এটাও ঠিক যে এই পিচ স্পিনারদের জন্য সহায়ক এবং সেখান থেকে বাড়তি স্পিন আদায় করে নেওয়া যেতে পারে। এই ম্যাচের সময়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৪৫ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ১৬ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে।
এই ভারত বনাম হংকং লড়াইয়ে বিপক্ষ দলের থেকে এক কথায় এক ধাপ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে এই দুই দল খুব একটা একে অপরের মুখোমুখি হয়নি। এর আগে মাত্র ১বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই দুই দেশ। এর মধ্যে সেই একমাত্র ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল।
হংকংয়ের সম্ভাব্য সেরা একাদশইয়াসিম মুর্তজা, নিজাকাত খান, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, স্কট ম্যাকেচনি, জিশান আলী, হারুন আরশাদ, এহসান খান, মোহাম্মদ গজানফর, আয়ুশ শুক্লা
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন