সুজনের মন্তব্যের পাল্টা কড়া জবাব দিলেন লঙ্কান স্পিন কোচ
এই কথার লড়াইয়ের শেষ হবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মাঠের লড়াই দিয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। যে জিতবে সে যাবে সুপার ফোরে আর হারলে ধরতে হবে দেশের বিমান।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর লঙ্কান অধিনায়ক শানাকা বলেছিলেন, রশিদ-নবীদের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। বিশ্বমানের বোলিং বিবেচনায় এমন মন্তব্য করেন শানাকা। তার এই মন্তব্য টেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে রশিদ খানকে প্রশ্ন করা হয়, সাকিবরা সহজ প্রতিপক্ষ কি না। সাবধানী রশিদ বলেছিলেন সব প্রতিপক্ষ তাদের কাছে সমান।
সবাইকে ছাড়িয়ে গেলেন সুজন। শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ টিম ডিরেক্টরের উত্তর, লঙ্কান দলে তিনি কোনো বোলারই দেখেন না! সুজনের ভাষ্য, ‘সে বলেছে, আমাদের শুধু দুজন বোলার রয়েছে। না, আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না। আমার মনে হয় বাংলাদেশের দুজন রয়েছে। এটা ভালো জিনিস। আমাদের অন্তত মুস্তাফিজ এবং সাকিব রয়েছে। আমার মনে হয় না তাদের সাকিব এবং মুস্তাফিজের মতো বিশ্বমানের বোলার নেই।’ সুজনের এমন জবাবের কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বিশ্বমানের বোলার থাকা না থাকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন লঙ্কান স্পিন কোচ পিয়াল। তার ভাষ্য সব দলেই এমন মানসম্পন্ন বোলার আছে। না হয় এই পর্যায়ে কেউ আসতো না।
‘আমি এই মন্তব্য জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, নাহলে তারা এখানে থাকতো না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না’
তবে শানাকা বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ বললেও পিয়াল সেই পথে হাঁটেননি। সাকিবদের অভিজ্ঞতা বিবেচনা রেখে কঠিন প্রতিপক্ষই মানছেন। তবে কে কঠিন আর কে সহজ সবকিছুর উত্তর মিলবে ২৪ ঘণ্টার ব্যবধানে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা