যুক্তরাষ্ট্রে চলে গেলেন বাংলাদেশের অবহেলিত তারকা ক্রিকেটার
।যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের জাতীয় দলের ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ, তাপস বৈশ্য, ইলিয়াস সানী আরও অনেকে।
দুই দিন আগে হ্যামটরমিক সিটির গেইট অব কলম্বাসের হলরুমে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠান করা হয়। এবারই অবশ্য প্রথম আসর নয়, এর আগেও অনুষ্ঠিত হয়েছিল মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট।
এবারের আসরে দশটি দল নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে আসা ক্রিকেট তারকারা অংশ নেবেন এই ক্রিকেট টুর্নামেন্টে। ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটি।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, এশিয়া ইউনাইটেড, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, মটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগারস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, টারমিনেটরস সিসি।
৫৫ হাজার ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে বাংলাদেশি অন্যান্য ক্রিকেটারের মধ্যে রয়েছেন আরিফুল হক, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live