অবিশ্বাস্য কারণে আর্জেন্টিনায় সকল ম্যাচ স্থগিত
এ কারণে শুক্রবার পুরো দেশের সবকিছু বন্ধ করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যার ধারাবাহিকতায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও দেশের সব পর্যায়ের সব ফুটবল ম্যাচ স্থগিত রাখার ঘোষণা দেয়।
বুয়েন্স আয়ার্সে দেশটির ভাইস প্রেসিডেন্টের ওপর হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনার পরপর বৃহস্পতিবার রাতেই শুক্রবারের সব ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বৃহস্পতিবার রাতের ঘটনা। ফার্নান্দেজ ডি কার্চনার রিকোলেটায় নিজের বাড়ির কাছে পৌঁছার পরই হামলার শিকার হন তিনি। খুব কাছ থেকে এক লোক তাকে টার্গেট করে গুলি করেন। যে পিস্তল দিয়ে তাকে গুলি করা হয়, তাতে বুলেট লোড করা ছিল ৫টি। যদিও ফার্নান্দেজের খুব ভাগ্য ভালো যে, সেই দুবৃত্ত ফায়ারটা সঠিকভাবে করতে পারেননি। পুলিশ ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এ ঘটনার পরই আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ শুক্রবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও শুক্রবার তাদের সব ফুটবল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।
এক বিবৃতিতে এএফএ জানায়, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সামাজিকভাবে আমরা একসঙ্গে। যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করছি আমরা।’
শুক্রবার আর্জেন্টিনা প্রথম বিভাগ লিগে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া জাতীয় ও প্রাদেশিক অঞ্চলের অনেকগুলো ম্যাচ স্থগিত করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা