অবিশ্বাস্য ভাবে শেষ হলো শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
শারজায় আফগানদের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস জুটি বাঁধেন ৬২ রানের। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলে বিপদমুক্ত করেন দলকে।
কুশল ৩৬ (১৯) রান করে বিদায় নেন দলীয় ৬২ রানের মাথায়। পাথুম নিশাঙ্কা করেন ৩৫ (২৮) রান করে।
মাঝে আফগান বোলাররা ম্যাচ কিছুটা নিয়ন্ত্রণে নিলেও চাপ কাটিয়ে উঠে দানুশকা গুনাথিলাকার ব্যাটে। ৮ রান করে চারিথ আসিলাঙ্কার বিদায়ের পর দাসুন শানাকা বিদায় নেন ১০ রানে।
২০ বলে ৩৩ রান করা গুনাথিলাকাকে ফিরিয়ে আফগানদের আশা দেখান রশিদ খান। তবে ভানুকা রাজাপাকসা খেলে দেন ১৪ বলে ৩১ রানের ইনিংস। এখানেই ম্যাচ ফসকে যায় আফগানদের হাত থেকে।
শেষটা করে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার ৯ বলে ১৬ রানের ইনিংসের সঙ্গে চামিকা করুনারত্নের ২ বলে ৫ রানে ভর করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন মুজিব উর রহমান ও নাভিন উল হক। ১টি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবী।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৪ রানের মাথায় দ্বিতীয় জীবন পেয়ে কচুকাটা করেন লঙ্কান বোলারদের। ইবরাহিম জাদরান খেলেন ৪০ (৩৮)রানের ইনিংস, নাজিবউল্লাহ জাদরান করেন ১৭ রান।
গুরবাজ ২২ বলে করেন দেশের পক্ষে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। এরপর ৪৫ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলে ফিরেন সাজঘরে।
দলীয় ১৫১ রানের মাথায় জাদরানের বিদায়ের পর ১ রানে ফেরেন মোহাম্মদ নবী। এরপর ১৭ রানে নাজিবুল্লাহ জাদরান ফেরেন রান আউট হয়ে। তবে শেষ দিকে রশিদ খানের ৯ রানে ৬ উইকেটে ১৭৫ রান তুলেছে আফগানিস্তান।শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন দিলশান মাধুশাঙ্কা। ১ উইকেট করে নেন মাহেশ থেকশানা, আসিথা ফার্নাদো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব