অবসরের ঘোষণা দিলেন মুশফিক যা বলল বিসিবি
অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেননি মুশফিক। বরং মুশফিকের ফেসবুক পোস্টের পর সংবাদমাধ্যমের কাছ থেকে ফোন পেয়েই এ বিষয়ে জানতে পেরেছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মুশফিকের অবসরের প্রসঙ্গে বোর্ডের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছিল জালাল ইউনুসের সঙ্গে। অবসরের কথা তুলতে তিনি যেনো অবাকই হন। তার কথায় বোঝা যায়, জাগো নিউজের কাছ থেকে ফোন পেয়েই এ বিষয়ে জানতে পেরেছেন তিনি।
তবে আগে থেকে এ বিষয়ে না জানায়, মুশফিকের অবসরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে বিরত থাকেন জালাল। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক সবকিছু চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আশা জালালের। সময়োচিত সিদ্ধান্ত নেওয়ায় বরং সাধুবাদই দিয়েছেন জালাল।
তিনি বলেন, ‘আমাকে বা আমাদেরকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।’
জালাল আরও বলেন, ‘তবে যেহেতু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।’
এদিকে মুশফিকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ফেসবুকে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক। বেলা ১১টার পর সেই চিঠি দিয়েই ফেসবুক পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি জালাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা