ব্রেকিং নিউজ: আল আমিনের শাস্তির দাবিতে বিসিবির সামনে স্ত্রীর মানববন্ধন
ক্রিকেটার স্বামীর শাস্তির দাবি তুললেও ইসরাত চাইছেন তার সন্তানরা তাদের বাবাকে ফিরে পাক। দীর্ঘ দুই বছর ধরে সন্তানরা নিজেদের বাবা আল আমিনকে কাছে পাচ্ছেন না এমন আক্ষেপও জানিয়েছেন ইসরাত।
এ জন্য শাস্তির দাবি জানালেও আপোষের পথ খোলা রেখেছেন ইসরাত জাহান। এর আগে গত ১ সেপ্টেম্বর স্বামী আল আমিনের বিরুদ্ধে নির্যাতন থেকে শুরু করে আরেক বিয়ে এবং বাসা থেকে বের করে দেওয়ার মতো অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় যান ইসরাত।
সেখানে অভিযোগ জানানোর পর ২ সেপ্টেম্বর মামলা নথিভুক্ত করেন পুলিশরা। এরপর থেকে পলাতক হয়ে আছেন আল আমিন। মিরপুর ২ নাম্বারে এই ক্রিকেটারের বাসায় তাকে গ্রেপ্তার করতে গেলে পায়নি পুলিশ। এখন পর্যন্ত এই ক্রিকেটারের হদিসও পায়নি পুলিশ।
এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সোহেল রানা গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে এজাহারভুক্ত আসামি আল আমিন হোসেন পলাতক রয়েছেন। তাকে বাসায়ও পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
এবার আল আমিনের শাস্তির দাবিতে মানববন্ধনে দাঁড়ালেন স্ত্রী ইসরাত জাহান। যেখানে গণমাধ্যমে বিসিবি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করে আল আমিনের স্ত্রী আরও যোগ করেন, ‘আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানাই। তিনি একজন মা, আমার দুটি বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব। আমি তার কাছে সাহায্য চাই। তিনি যেন সুষ্ঠুভাবে বিচার করে দেন।
বিসিবির কাছেও আমার একই আবেদন। আপনারা আমাকে সাহায্য করুন। আমি এখন পুলিশের সাহায্যে তার বাসায় আছি। সেখানে আল আমিনের পরিবারও আছে গত ২৫ আগস্ট থেকে। কিন্তু আমাকে সে কোনো খরচ দিচ্ছে না। আমার পরিবার আমাকে চালাচ্ছে।
দুই বছর যাবত আমার বাচ্চারা তাদের বাবাকে পাচ্ছে না। আমি চাই আমার বাচ্চারা বাবাকে পাক। মা-বাবা নিয়ে আমার সন্তানরা বড় হোক।’
ক্রিকেটার আল আমিন ও ইসরাত দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স ছয় বছর এবং ছোটজনের বয়স তিন বছর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা