ভারতের বিপক্ষে ম্যাচের আগে নতুন ইঙ্গিত পাকিস্তানের
এ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান। আজ শারজাহতে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়বে তারা।
হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৭৮ রান করা রিজওয়ান সাংবাদিকদের বলেন, ‘ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। সারা বিশ্ব এমনকি এশিয়ার বাইরের ক্রিকেট ভক্তরাও এ ম্যাচের জন্য অপেক্ষা করে। উভয় দলের ওপর সমান চাপ থাকবে। তবে যারা সাহসী এবং শান্ত থাকবে, তারাই ভালো ফল করবে।’
হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রান করে পাকিস্তান। পরে বিধ্বংসী বোলিংয়ে হংকংকে ৩৮ রানে গুড়িয়ে দেয় পাক বোলাররা। এই জয়ে গ্রুপের দ্বিতীয়স্থান নিয়ে সুপার ফোরের টিকিট পায় তারা। গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিলো পাকিস্তান।
৩০ বছর বয়সী রিজওয়ান বলেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, ভারত কিংবা হংকং যে দলের বিপক্ষেই খেলা হোক না কেন, এটি ব্যাট এবং বলের খেলা। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ এবং আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। তবে কঠোর পরিশ্রম শুধুমাত্র আমাদের হাতে, আর ফলাফল আসবে সৃষ্টিকর্তার কাছ থেকে।’
প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচে পরিপূর্ণ থাকে স্টেডিয়াম। এমনকি টিভি ও ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখে লক্ষ-লক্ষ ভক্তরা।
রাজনৈতিক কারণে শুধুমাত্র বহু-জাতির ইভেন্টে একে অপরের বিপক্ষে খেলে থাকে দুই চির প্রতিন্দ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী সপ্তাহে হতে যাওয়া ফাইনালে তৃতীবারের মত ভারত-পাকিস্তান লড়াই হবে বলে প্রত্যাশা করছে দুই দলের সমর্থকরা।
রিজওয়ান জানান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং ফাইনালে উঠতে হবে। তিনি বলেন, ‘আমাদের ভক্তদের প্রত্যাশা আমরা আমাদের সেরাটা দেবো এবং ছেলেরা তাদের সেরাটাই দিচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব