কোহলির ফিফটিতে পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিল ভারত
শুরুতে দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুলের তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে এর পরই একের পর এক উইকেট হারিয়ে রানের ধারা অনেকটা স্লো হয়ে যায় ভারতের।
পরিস্থিতিটা বদলে গেল পাওয়ারপ্লের শেষ ওভারে। রোহিত ফিরলেন শুরুতে। তার ছয় বল পর ফিরলেন রাহুলও। যার ফলে পাওয়ারপ্লের শেষেই ম্যাচে ফিরে এসেছে পাকিস্তান।
এশিয়া কাপের শেষ তিন ম্যাচের দুটোতেই ১৭০ এর বেশি রান করে হেরেছে আগে ব্যাট করা দল। সেই ভাবনা থেকেই ভারতের দুই ওপেনার পাক বোলারদের ওপর চড়াও হয়েছিলেন শুরু থেকেই। ১১, ৯, ১৪, ১২, ৮; শুরুর ৫ ওভারে এই ছিল ভারতের রান।
এরপরই পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন হারিস রউফ। ষষ্ঠ ওভারের শুরুতে তার বলে টপ এজ হয় রোহিতের। তা ধরতে আরেকটু হলেই খুশদিল শাহ আর ফখর জামানের ভয়াবহ সংঘর্ষ হয়ে যেতে পারত। সংঘর্ষ শেষমেশ হয়েছেও, তবে তা গুরুতর কিছু হয়নি। ক্যাচটাও ঠিকঠাক ধরেছেন খুশদিল। ১৬ বলে ২৮ করে ফেরেন রোহিত।
পরের ওভারের প্রথম বলে ভারত ইনিংসে আঘাত হানেন শাদাব খান। শাদাব খানকে উইকেট ছেড়ে বেরিয়ে সীমানাছাড়া করতে গিয়ে বলটা আকাশে তুলে দেন লোকেশ রাহুল। সেটা তালুবন্দি করতে সমস্যাই হয়নি লং অনে থাকা মোহাম্মদ নওয়াজের। ২০ বলে ২৮ করে ফেরেন রাহুল, ৬২ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে ভারত।
ভারতের জন্য ম্যাচটি ফাইনালের পথে এগিয়ে যাওয়ার। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি ফাইনালের পথে এগোনোর পাশাপাশি প্রতিশোধের লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও কেএল রাহুল। একদম শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তারা। প্রথম পাঁচ ওভারেই ৫৪ রান সংগ্রহ করেন দুজন।
ষষ্ঠ ওভারে এসে হাঁফ ছেড়ে বাঁচে পাকিস্তান। এই ওভারের প্রথম বলেই বিপদজনক রোহিতকে সাজঘরে ফেরান হারিস রউফ। এর আগে ১৬ বলে ২৮ রান করেন ভারত অধিনায়ক।
আসরে নিজেদের প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সে যাত্রায় হার্দিক পান্ডিয়া নৈপুণ্যে চিরশত্রুদের পাঁচ উইকেটে হারায় ভারত। এরপর হংকংকে হারিয়ে সুপার ফোরে আসে টিম ইন্ডিয়া। অন্যদিকে একই প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পাকিস্তানও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো