একাধিক তারকা ফুটবলারকে বাদ দিয়ে দল ঘোষণা করলো আর্জেন্টিনা
আর মাস দুই পরে কাতারে বসতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অফ আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপ উপলক্ষে নিজেদের গোছানো শুরু করেছে দল গুলো। তারই ধারবাহিকতায় প্রীতি ম্যাচের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দল বেশ কিছু চমক দেখিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত দলে এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদাসহ রয়েছে আরো অনেক চমক।যুক্তরাষ্ট্রের মিয়ামি ও নিউ জার্সিতে আগামী ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস ও ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপের মূল দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ মিডফিল্ডার এজেকুয়েল পালাসিওসের সঙ্গে তুমুল লড়াই হবে সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবলে ভালো করা এনজো ফার্নান্দেজের। ইনজুরির কারণে ক্লাব ফুটবলে খানিক নড়বড়ে অবস্থায় পড়ে গেছেন পালাসিওস।
এই প্রাথমিক দলে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি হলো উদিনেসে নেহুয়েন পেরেজ, লেন্সের ফাকুন্দো মেদিনা, ফিওরেন্টিনার লুকাস মার্টিনেজ কুওয়ার্তা ও যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ইউনাইটেডের থিয়াগো আলমাদা।
দলে জায়গা হয়নি মার্কোস সেনসি, হুয়ান ফয়েথ, লুকাস ওকাম্পোস ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার।
এছাড়া কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলে থাকা মিডফিল্ডার নিকোলাস ডমিঙ্গেজকেও বিবেচনায় রাখেননি স্কালোনি। রোমার হয়ে দারুণ খেলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা।
আগামী ২১ অক্টোবরের মধ্যে বিশ্বকাপের মূল দল ঘোষণা করতে হবে সব দলকে।
দুই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাংকো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুল্লি
ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, ফাকুন্দো মেদিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নেহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুওয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো ও মার্কোস আকুনা
মিডফিল্ডার: লেয়ান্দ্র পারেদেস, গুইদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, আলেজান্দ্রো গোমেজ, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
ফরোয়ার্ড: পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোররেয়া, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গনজালেজ, হোয়াকিন কোররেয়া, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা