মুশফিকের অবসর নিশ্চুপ সাকিব
অনেকেই হয়তো ভেবে নিয়েছিল সাকিবের অধীনে এশিয়া কাপ দিয়ে আবারো হয়তো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে পাকাপাকিভাবে জায়গা করে নেবেন মুশফিকুর রহিম। কিন্তু সেটি আর হয়নি দুবাই থেকে ফিরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্যরা। তবে এখনো মুশফিকুর রহিমের অবসর নিয়ে মুখ খোলেন নি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও মুশফিকুর রহিমের অবসরের প্রসঙ্গে চুপচাপ ছিলেন সাকিব। সোমবার সাকিব হকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল কিনেছেন। তার প্রতিষ্ঠান মোনাক মার্ট এক কোটি টাকায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের দল পেয়েছে।
রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাকিব। গণমাধ্যমে তিনি মুখোমুখি হলে ক্রিকেট নিয়ে অবধারিতভাবে প্রশ্ন উঠেছিল। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক মুখে কুলুপ এঁটেছেন। সাকিব মুশফিকের অনুপস্থিতি নিয়ে কী ভাবছেন?
মুশফিকের হঠাৎ অবসরে অবাক হয়েছিলেন কি না? মুশফিকের জায়গায় কাকে বিবেচনা করবেন… এসব। কিন্তু হকি দলের মালিক সাকিবের মুখে তালা, ‘ক্রিকেট নিয়ে কোনও কথা নয়। এখান থেকে বের হওয়ার পর কথা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা