সব কিছু নির্ভর করছে শ্রীরামের মতামতের উপর
তাই ওই প্র্যাকটিস সেশনে অন্তত তিনদিন নেটে ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং পাখির চোখে পরখ করবেন জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার।
আজই জানা গেছে, সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। টাইগার টি-টোয়েন্টি আর টেস্ট ক্যাপ্টেন তখন দেশেই থাকবেন না। সিপিএল খেলতে থাকবেন ওয়েস্ট ইন্ডিজে। সে লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। সেখান থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাড়ি জমাবেন তিনি।
সাকিব না থাকলেও আরও জনা কুড়ি-পঁচিশেক ক্রিকেটারকে খুব কাছ থেকে পরখ করবেন শ্রীরাম। নির্বাচক আব্দুর রাজ্জাক আজ জানিয়ে দিলেন কেন ও কী কারণে শ্রীরাম জাতীয় দলের ভেতরে ও আশপাশে থাকার ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখতে চেয়েছেন?
রাজ্জাক জানান, জাতীয় দল ও তার আশপাশে থাকা ক্রিকেটারদের কার কি অবস্থা? তা দেখতে চেয়েছেন শ্রীরাম। রাজ্জাক যোগ করেন, ‘একেক জনের সিস্টেমটা একেক রকম হয়ে থাকে। তিনি মনে করছেন দেখার দরকার, যে কারণে আমাদের (নির্বাচকদের) আসলে কোন আপত্তি নেই। অনুশীলনে ন্যাশনাল টিমের কাছাকাছি বা খেলার মত যত খেলোয়াড় আছে সবাই থাকবে।’
নির্বাচক রাজ্জাকের কথায় মিলেছে আরও একটি আভাস। তাহলো টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার ব্যাপারেও নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরামের মতামত নেয়া হবে। সে কারণেই তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সবাইকে নিজ চোখে ব্যাট ও বল হাতে দেখে নিতে চেয়েছেন।
তার দেখা হওয়ার পর নির্বাচকদের সঙ্গে বসেই দল চূড়ান্ত হবে, এমন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাজ্জাক বলেন, ‘দেখেন কোনো একটা টিম যখন ঘোষণা করা হয় তখন ম্যানেজমেন্ট সহ অনেককে নিয়ে আসলে ঘোষণা করা হয়। কিছু কথাবার্তা তো ইতিমধ্যে হয়ে আছে। তবে ও (শ্রীরাম) আসলে ওর সঙ্গে আবারো কথা হবে। তখন আসলে বোঝা যাবে লাইন আপ কি দাঁড়াবে?
রাজ্জাক যোগ করেন, ‘শ্রীরাম একাধিক ক্রিকেটারকে দলে টানতে পারেন। আবার তার কথায় দু’একজনকে বাদও দেয়া হতে পারে। হয়তো এমনও হতে পারে দুই একজনকে দলে আনতে হবে, আবার হয়তোবা দুজনকে বাদ দেয়া লাগতে পারে। তাই এ বিষয়ে কথা বলে দেখি কি হয়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা