এশিয়া কাপ: এক পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
পাকিস্তানের বিপক্ষে খেলায় ভারতের বোলিং এবং খারাপ ফিল্ডিং তাদের পরাজয়ের বড় কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাটিং এখনও পর্যন্ত তাদের প্রধান শক্তি।
শেষ খেলায় তারা আফগানিস্তানকে পরাজিত করে এবং তাদের ব্যাটসম্যানরা সেই লড়াইয়ে জ্বলে ওঠে। টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সাথে সাথে তারা তাদের বোলিংয়ে উন্নতি করবে বলে আশাবাদী। এ দিকে, পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম সুপার ৪ খেলা হারার পর ভারতের এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়া বিশেষ প্রয়োজন।
ভারত বনাম শ্রীলঙ্কা মধ্যে টুর্নামেন্টের নবম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। বরাবরই এই মাঠের পিচ ভারসাম্যপূর্ণ। ব্যাট-বলের মধ্যে সমান লড়াই হবে, এটাই প্রত্যাশিত। তবে এটাও ঠিক যে এই পিচ স্পিনারদের জন্য সহায়ক এবং সেখান থেকে বাড়তি স্পিন আদায় করে নেওয়া যেতে পারে। তাই এই উইকেটে বড় জুটি গড়তে ব্যাটসম্যানদের ধৈর্য ধরে খেলতে হবে। যে অধিনায়ক টস জিতবেন তিনি প্রথমে বোলিং করবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের সময়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৪৭ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। ম্যাচের সময় ১৫ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
এই ভারত বনাম শ্রীলঙ্কার লড়াইয়ে বিপক্ষ দলের থেকে কয়েক মাইল এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে এই দুই দলের মধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এর আগে মোট ২৫বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই দুই দেশ। এর মধ্যে মোট ১৭টি ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। অন্যদিকে, লড়াই করে মাত্র ৭টি ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা দল। ১টি ম্যাচের কোন ফলাফল হয়নি।
সম্ভাব্য টিম
ভারত (IND)
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
শ্রীলঙ্কা (SL)
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬