ব্রেকিং নিউজ: আর্জেন্টিনার দল ঘোষণা
একপর্যায়ে ফিফা জানিয়ে দেয়, চলতি বছরের সেপ্টেম্বরে ম্যাচটি খেলতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে। তবে দুই দেশের ফুটবল ফেডারেশনের অনুরোধে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। সেই ম্যাচের বদলে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লিওনেল মেসির দল।
চলতি মাসের শেষ সপ্তাহে উত্তর আমেরিকার দেশ হন্ডুরাস এবং জ্যামাইকার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আকাশী-নীল জার্সিধারীরা। সেই ম্যাচগুলোর জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
প্রাথমিক দলে চমক বলতে কেবল ২১ বছর বয়সী প্লেমেকার থিয়াগো আলমাদা। মেজর সকার লিগে আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলা এই আর্জেন্টাইন প্রথমবারের মতো ডাক পেয়েছেন আকাশী নীল জার্সিধারিদের স্কোয়াডে। এই বছর আটলান্টায় যোগ দেওয়া আলমাদা ৪ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছেন।
আর্জেন্টিনা ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস এবং ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলতে নামবে। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। আর্জেন্টিনা টানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে। এই দুই ম্যাচে সেই ধারা অব্যাহত রাখতে পারলে বিশ্বকাপ রেকর্ড ৩৪ ম্যাচ অপরাজিত থেকে মাঠে নামবে মেসির দল।
প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো।
ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, জার্মেইন পেজ্জেয়া, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো, পাপু গোমেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।
ফরোয়ার্ড : অ্যাঙ্গেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা