শেষ হলো ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেছে ভারত। ফলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে রোহিত শর্মাদের। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় আজ শ্রীলংকা জিতলে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে আছে ভারতই। দুই দল এখন পর্যন্ত ২২টি টি-২০তে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জয় পেয়েছে ১৪টিতে, আর শ্রীলংকার জয় ৭ ম্যাচে। যদিও সর্বশেষ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে লংকানরা।
ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে টি-২০র সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য কিছুটা এগিয়ে আছে ভারত। লংকানরা তাদের সর্বশেষ ৫ ম্যাচে জিতেছে ৩টি, অন্যদিকে ভারত ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক/রিশাভ পান্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, যুবেন্দ্র চাহাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন