এমবাপের জোড়া গোল, শেষ হলো পিএসজি ও জুভেন্টাসের ম্যাচ, দেখেনিন ফলাফল
প্রথমার্ধে মেসি, নেইমার, এমবাপেদের দাপটে জুভেন্টাস কোণঠাসা থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার যথাসাধ্য চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা পিএসজি গোলের উদ্দেশ্যে ১৫ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। জুভেন্টাসের ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে, যার বেশিরভাগই দ্বিতীয়ার্ধে।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দ্বন্দ্বের গুঞ্জনকে পেছনে ঠেলে নেইমারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া নেওয়া করে কোনাকুনি শটে গোল করেন এমবাপে।
২২ মিনিটের মাথায় আরও এক গোল পিএসজির। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো পাস আশরাফ হাকিমিকে বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপে। এরপর ফিরতি পাস পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন এমবাপে। মেসির পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে শেষ মুহূর্তে দুরূহ কোণ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
এর দুই মিনিট পর ব্যবধান কমায় জুভেন্টাস। কসতিচের বক্সের দিকে বাড়ানো ক্রস লাফিয়ে উঠে হেডে দারুণ এক গোল করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককেনি।
ব্যবধান কমিয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে জুভেন্টাস। পরের চার মিনিটে দারুণ দুটি সুযোগ তৈরি করে তারা। তবে ভাগ্য সহায় হয়নি। ৫৫তম মিনিটে ভ্লাহোভিচের জোরাল হেড ঝাঁপিয়ে কোনোমতে ফেরান পিএসজি গোলরক্ষক দোনারুমা, ফিরতি বলে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন ম্যাককেনি।
৬৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণের আরেকটি নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপে। নেইমারের পাস ধরে মেসি বক্সে বল দিয়েছিলেন বিশ্বকাপজয়ী তারকাকে। কিন্তু এবারও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
৮১তম মিনিটে সমতা টানার দারুণ দুটি সুযোগ পেয়েছিলেন মানুয়েল লোকাতেল্লি। দুবারই দলকে বাঁচান পিএসজি গোলরক্ষক দোনারুমা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্টোফে গাল্টিয়েরের দল।
এই গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ইসরায়েলের ম্যাকাবি খাইফাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬