বড় চমক থাকবে শ্রীরামের ক্যাম্পে
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গতকাল জানান, ১২ থেকে ১৪- এই তিনদিন ম্যাচের মহড়া অনুশীলনে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করবেন। টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া শ্রীরামের ক্যাম্পে জাতীয় দলের সবাই থাকছেন। এইচপির খেলোয়াড়দের পাশাপাশি সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরাও থাকবেন নতুন কোচের পরীক্ষা কেন্দ্রে। ৩০ থেকে ৩১ ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হবে বলে জানান সুজন।
শ্রীরামকে নিয়োগ দেওয়ার সময়ই বিসিবি সভাপতি বলেছিলেন, এশিয়া কাপ শেষে ব্যাটারদের নিবিড় প্রশিক্ষণ দেবেন কোচ। বাংলাদেশের এশিয়া কাপ প্রথম পর্বেই শেষ হয়ে যাওয়ায় ১২ সেপ্টেম্বর সেটা শুরু করতে পারছেন তিনি।
ঢাকার ক্যাম্পে ব্যাটসম্যানদের রোল ও পজিশন অনুযায়ী টি২০-এর ব্যাটিং শেখানো হবে বলে জানান সুজন, ‘সিনারিও ট্রেনিং হয়তো ভেঙে ভেঙে হবে। নির্দিষ্ট ভূমিকায় ট্রেনিং হবে। যাঁর যেটা ভূমিকা, ওপেনিং ব্যাটাররা কী, টার্গেটটা কী রকম, সেসব নিয়ে কাজ করবেন কোচ। নতুন বলব না, যাঁরা হয়তো প্রমাণিত, তাঁদেরই ডাকা হবে।
দু-একজন নতুন থাকতে পারে, চমক থাকতে পারে। পেস বোলারদের অনেকে থাকবে সাহায্য করার জন্য। সবাই সিলেকশনের জন্য থাকবে, এটা ভাবাও ভুল হবে। যেহেতু নতুন লোক শ্রীরাম ক্রিকেটারদের এখনও ওভাবে দেখেনি। ও যেহেতু এখন টি২০ দল চালাচ্ছে, নতুন কিছু ক্রিকেটারকে দেখানোও আমরা মনে করি দরকার আছে।’
বাংলাদেশ এশিয়া কাপে ব্যর্থ হলেও নতুন কোচের অধীনে উন্নতি দেখতে পাচ্ছেন সুজন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো করার সুযোগ দেখেন তিনি। ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আনা সম্ভব হলে বিশ্বকাপে বাজিমাত করার সুযোগ থাকবে বলে বিশ্বাস তার, ‘আমরা ছেলেদের মাথায় আক্রমণাত্মক ও স্বাধীনতা নিয়ে খেলার বিষয়টি ছড়িয়ে দিতে চাই।
এটা করতে গিয়ে প্রথম বলে আউট হতে পারে। সেটা মেনে নিতে হবে। আমি পজেটিভ একটা ছেলে। আমি জিততে চাই। আমি মনে করি যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। এই লক্ষ্য নিয়ে খেললে কাজ সহজ হয়তো সহজ হবে না। তবে আমাদের মানসিকতা যদি বদলায়, সেটাতেই আমি খুব খুশি হবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা