শেষ হলো পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা।
গ্রুপ রার্নাস-আপ হয়ে সুপার ফোরে ওঠে শ্রীলংকা ও পাকিস্তান। তবে সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানকে ৪ ও ভারতকে ৬ উইকেটে হারায় শ্রীলংকা। অন্যদিকে ভারতকে ৫ এবং আফগানদের ১ উইকেটে হারায় পাকিস্তান।
আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচের মাধ্যমে একে অপরকে পরখ করে নেয়ার ভালো সুযোগ পেয়েছে শ্রীলংকা ও পাকিস্তান। ম্যাচটির গুরুত্ব কম থাকলেও জয়ের দিকেই চোখ দু’দলের।
শ্রীলংকার ওপেনার কুশল মেন্ডিস বলেন, ‘এবারের আসরে প্রথম ম্যাচ হারের পর টানা তিন খেলায় জিতেছি আমরা। জয়ের ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে চাই। ফাইনালের আগে এ ম্যাচটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ফাইনালের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ থাকছে।’
পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটার ফখর জামান বলেন, ‘ফাইনাল নিশ্চিত হলেও এ ম্যাচটিকে আমরা গুরুত্ব সহকারেই নিচ্ছি। জয়ের ধারায় থাকতে পারলে আত্মবিশ্বাসও ভালো থাকবে। তাই জয়ের স্বাদ নিয়েই ফাইনাল খেলতে নামতে চায় দল।’
এখন পর্যন্ত টি-২০তে ২১ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলংকা। এর মধ্যে ১৩ বার জিতেছে পাকিস্তান। ৮ বার জয় আছে শ্রীলংকার।
২০১৯ সালের অক্টোবরে সর্বশেষ টি-২০ ফরম্যাটে খেলেছিলো পাকিস্তান ও শ্রীলংকা। পাকিস্তান সফরে তিন ম্যাচের ঐ সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিলো লংকানরা।
টি-২০তে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয়ের পাল্লা ভারী থাকলেও এশিয়া কাপের মঞ্চে বেশি জয় রয়েছে শ্রীলংকার। এশিয়া কাপে ১৫ বারের লড়াইয়ে ১০ বার জিতেছে লংকানরা। ৫ বার জয় আছে পাকিস্তানের।
এশিয়া কাপে সর্বশেষ ২০১৬ সালের আসরে দেখা হয়েছিলো পাকিস্তান ও শ্রীলংকার। টি-২০ ফরম্যাটের ঐ আসরে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান।
আগামী ১১ সেপ্টেম্বরের ফাইনালে শিরোপার জন্য লড়বে শ্রীলংকা ও পাকিস্তান।
শ্রীলংকা দল: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসিন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাধুশানাকা, মাথেশ পাথিরানা, নুয়ান্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, প্রমোদ মধুশান ও নুয়ান থুসারা।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, নাসিম শাহ, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা