এশিয়া কাপ ফাইনালের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো পাকিস্তান
ফাইনালের আগে ব্যাটারদের রান না পাওয়া পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দুশ্চিন্তায় ফেলেছে। এর আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারতে বসেছিল পাকিস্তান। শেষ ওভারে পেসার নাসিম শাহের দুই ছক্কায় রক্ষা পায় তারা। নিশ্চিত করে ফাইনাল।
এবার ফাইনালেও ব্যাটিংয়ে ভরাডুবি হলে শিরোপা হাতছাড়া হবে শ্রীলংকার কাছে। সেই লক্ষ্যে পূর্ণ ব্যাটিং শক্তি নিয়েই নামবে পাকিস্তান। আফগানিস্তান ম্যাচে ব্যাটিং করার সময় হালকা ইনজুরিতে পড়েন স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। তাকে বিশ্রামে দিয়ে নেওয়া হয় উসমান কাদিরকে।
ফাইনালে শাদাব ফিরছেন নিশ্চিত। আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক নাসিম শাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার বদলে নেওয়া হয় হাসান আলিকে। উসমান কাদির ১ উইকেট পেলেও হাসান আলি ছিলেন উইকেট শূন্য। তার বদলে নাসিম শাহ নিশ্চিত থাকছেন রোববারের ম্যাচে।
এদিকে শুক্রবারের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে শ্রীলংকাও। চারিথ আসালাঙ্কা এবং আসিথা ফার্নান্দোকে বসিয়ে ধনঞ্জয় ডি সিলভা এবং তরুণ প্রমোদ মাদুশানকে একাদশে সুযোগ দেয় লংকান টিম ম্যানেজমেন্ট। দুজনেরই একাদশে থাকার সম্ভাবনা আছে।
রোববার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মাধুশানাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল