ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা-নিরীক্ষা নয়: বাশার
বরং টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলতে যেতে চায় বাংলাদেশ। মিরপুর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপের কাছাকাছি সময়ে সময় সম্ভাব্য সেরা দল খেলানো হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে বাশার বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’
লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না বাংলাদেশ। নতুন অধিনায়কের অধীনে এশিয়া কাপ খেললেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে শ্রীধরন শ্রীরামের শিষ্যরা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রয়েছে একরাশ ব্যর্থতা। তবে এবারের বিশ্বকাপে খুব বেশি প্রত্যাশা না নিয়ে খোলা মনে খেলাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাশার।
বাংলাদেশের এই নির্বাচক বলেন, ‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। বিশ্বকাপে এমন না যে খুব বেশি প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের অনেক কিছু করতে হবে। এরকমভাবে যেতে চাই না। এটা আমার ব্যক্তিগত অভিমত। বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। কারণ আমার মনে হয় যে, বিশ্বকাপ অনেক কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, সব দল অনেক প্রস্তুতি নিয়ে আসে।’
‘সবাই সেরাটা দেওয়ার জন্যই আসে। সেখানে ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। তার মানে চোমরা খোলা মন নিয়ে গিয়ে সেরা ক্রিকেটটা খেলতে পারি, বিশ্বকাপে ভালো করা সম্ভব। কিন্তু এই বিশ্বকাপে আমি কোনো প্রত্যাশার চাপ দিতে চাই না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই