এবার কাদিসকে কাঁদিয়ে গোল উৎসব করলো বার্সেলোনা
২০২০-২১ মৌসুমে কাদিসের মাঠে ২-১ গোলে হারের পরই যেন মরক লেগে যায় বার্সার। লিগের ফিরতি দেখায় তারা করে ১-১ ড্র। এরপর গত মৌসুমে কাদিসের মাঠে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে ১-০ গোলে হেরেই বসে বার্সেলোনা।
চার ম্যাচের সেই ঝাল যেন এবার একসঙ্গে মিটিয়ে দিলো বার্সা। এবারও অবশ্য শঙ্কার মেঘ ভর করেছিল। প্রথমার্ধে পুঁচকে কাদিসের জালে একবারও বল জড়াতে পারেনি জাভি হার্নান্দেজের দল।
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। একে একে করে ৪ গোল। শনিবার রাতে কাদিসের মাঠ থেকে লা লিগার ম্যাচটিতে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।
প্রথম গোলের জন্য ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। ফ্রেংকি ডি ইয়ং খোলেন গোলমুখ। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানডোস্কি।
৮৬ মিনিটে ৩-০ করেন তরুণ আনসু ফাতি। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাদিসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন উসমান ডেম্বেলে।
এতে ৫ ম্যাচে ৪ জয় আর এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে উঠেছে জাভি হার্নান্দেজের দল। ৪ ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা