দুই পরিবর্তন নিয়ে ফাইনালের পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো শ্রীলঙ্কা
শিরোপা জেতার লক্ষ্যে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। ফাইনালে মাঠে নামার আগে সুপার ফোর পর্বে এর আগে আরেকবার দেখা হয়েছে দুই দলের। নিয়মরক্ষার সেই ম্যাচে দুই দলই নিজেদের নিয়মিত একাদশের ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছেন।
দুই পরিবর্তন করা শ্রীলঙ্কা সেই ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে। সেই দুই পরিবর্তনের একজন ধনঞ্জয়া ডি সিলভা সম্ভবত ফাইনালের সেরা একাদশেও টিকে যাবেন। এই ক্রিকেটার ছাড়া লঙ্কানদের প্রথম তিনের অন্য কোনো পরিবর্তন আসার সুযোগ নেই।
দলটির দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস দুইজনেই আছেন দারুণ ফর্মে। এছাড়া দানুশকা গুনাথিলাকাও হুমকি হতে পারেন প্রতিপক্ষের জন্য। এছাড়াও ভানুকা রাজাপাকসে এবং দাসুন শানাকা মিডল অর্ডারে থাকছেন নিশ্চিতভাবে।
লঙ্কানরা বোলিং আক্রমণে বদল আনার খুব একটা সম্ভাবনা নেই। ওয়ানিন্দু হাসারাঙা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দিলশান মাধুশাঙ্কার সঙ্গে ফাইনালের একাদশে ফিরবেন আসিথা ফার্নান্দোও।
এদিকে পাকিস্তান পুরো আসরে প্রায় একই একাদশ খেলিয়ে যাচ্ছে। তারমধ্যে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া নাসিম শাহকে ফাইনালে ফেরাবে দলটি। এছাড়া প্রায় অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে দলটি।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখার জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাধুশাঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা