কেউ টস নিয়ে ভাবলে, তারা চ্যাম্পিয়ন দল নয়: রিজওয়ান
এবারের এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ হারে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হারে তারা। সেই ম্যাচে আগে ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা। মাত্র ১০৫ রানেই অলআউট হয়ে যায় তারা।
তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে অনেকগুলো ম্যাচই জিতে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে হারায় তারা। এর মধ্যে কেবল বাংলাদেশকেই গ্রুপ পর্বের ম্যাচে হারায় শ্রীলঙ্কা। বাকি তিন প্রতিপক্ষকে সুপার ফোরের ম্যাচে হারায় তারা।
ফাইনালের আগে তাই টস ভাগ্যের দিকে চেয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যদিও এটাকে আদর্শ মানছেন না রিজওয়ান। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান মনে করেন, ফাইনালের আগে টস নিয়ে না ভাবায় বাড়তি আত্মবিশ্বাস ছিল লঙ্কান শিবিরে।
রিজওয়ান বলেন, ‘আমি মনে করি যদি কোনও দল টস নিয়ে ভাবে, তাহলে তারা চ্যাম্পিয়ন দল নয়। শ্রীলঙ্কা আজ ছিল সেই দল, যারা টস নিয়ে ভাবেনি। আমাদের ভুলগুলোর সুযোগ নিয়ে তারা আঘাত করলো। তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।’
ম্যাচের আগে টস নিয়ে বাবরের ভাষ্য ছিল, ‘আমি দারুণ একটি ফাইনাল প্রত্যাশা করছি। পরে ব্যাট করা দলগুলো ম্যাচ জিতছে। তাই টস গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাট করার জন্য ভালো হয়ে যায় এবং সেকারণে কিছুটা সুবিধা পাওয়া যায়।’
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মঞ্চে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ১৭০ রান করে শ্রীলঙ্কা। জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচটি শ্রীলঙ্কা জিতে নেয় ২৩ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই