গোল, গোল, গোল, ভুটানকে হারালো বাংলাদেশ
ভুটান এই টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে। যে কারণে পাহাড়ি এই দেশটিকে হারানো সহজ ছিল না বাংলাদেশের জন্য। সহজ হয়ওনি। প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েও সে গোল ধরে রাখতে পারেনি রাশেদ পাপ্পুর শিষ্যরা। ৩৪ মিনিটে গোল খেয়ে ৬০ মিনিটে ম্যাচে ফিরেছিলেন ভুটানের যুবারা। এক সময় মনে হয়েছিল ভুটানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু ৮৮ মিনিটে গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় লাল-সনবুজ জার্সিধারী যুবারা।
৩৪ মিনিটে ডান দিক দিয়ে গোলক্ষেকের পাশ দিয়ে নিখুঁত এক পাস দিয়েছিলেন বাংলাদেশের উইঙ্গার রফিকুল ইসলাম। সে বলে পা লাগিয়ে গোল করতে কোনো কষ্টই হয়নি পিয়াস আহমেদ নোভার। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভুটান একটু চাপ প্রয়োগ করে খেলতে শুরু করে এবং সফলও হয় ৬০ মিনিটে। ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন সান্তা কুমার লিম্বো।
৮৮ মিনিটে বাংলাদেশের জয়সূচক গোলটি করেছেন আসিফ। দুই ম্যাচে বাংলাদেশের এক ড্র, এক জয়ে পয়েন্ট চার। এই জয়ে বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে রইলো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা