আমরা এই বিশ্বকাপের জন্য নয় আমরা দল সাজাচ্ছি আগামী বিশ্বকাপের জন্য : পাপন
শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বলে ২৫ রান করেছেন। তাইতো টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর জায়গা দোদুল্যমান। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হবে কিনা তা নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই স্পিন অলরাউন্ডারের ইস্যুতে খোলামেলা কথা বললেও পাকাপাকি কিছু বলছিলেন না।
তবে মাহমুদুল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ার যে অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে সেটি পরিষ্কার করলেন নাজমুল হাসান পাপন। মিরপুরে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন জানিয়েছেন তারা এই বিশ্বকাপের জন্য নয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল সাজাতে চায়।
তাইতো টিম কম্বিনেশনের কারণে বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে সাবেক অধিনায়কের জায়গা অনিশ্চিত। ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও চিন্তা করছে। সেই চিন্তা থেকেই মাহমুদউল্লাহকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ যে ভয়ডরহীন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাচ্ছে সেখানে মাহমুদউল্লাহর নাম ভাবনায় আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেছেন,”এখানে ইস্যুটা মাহমুদউল্লাহকে নিয়ে না। আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না”।
“আপনাকে সামনের বিশ্বকাপকে (২০২৪) টার্গেট করে কিছু করতে হবে। এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাট সব ঠিক করে দেবে। এতো দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে।”
“সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা। এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদেরকে মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয় আমরা হতাশ হবো না। আমরা চাই ভালো হোক। ছয় বা সাত মাস বা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড়ায় যায় তাহলে তো ভালো…মাথায় থাকতে হবে সব কিছুই কিন্তু আমরা সামনের বিশ্বকাপের জন্য করছি।”
সেই ভাবনাতেও মাহমুদউল্লাহ টিকে যান কিনা এমন প্রশ্ন উঠছে। এবার নাজমুল হাসান সোজাসুজি উত্তর দিয়েছেন, “এই মুহুর্তে আমার জন্য বলা কঠিন। কারণ হচ্ছে কি, কম্বিনেশনে ওরা কি চিন্তা করছে সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে তাহলে তো বুঝতে পারছি না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা