দল বাছাইয়ে আমার মতামত চাওয়া হয় না: পাপন
বিসিবি সভাপতি ক্রিকেট অন্তঃপ্রাণ। তিনি এই বাংলাদেশ দলের খুঁটিনাটি সবকিছু দেখভাল করেন। এর আগে অনেকবারই তাকে বলতে শোনা গেছে, দলে চমক লাগানো পরিবর্তনের বিষয়টি তার মাথা থেকেই এসেছে। সে সব পরিবর্তন অনেক সময় দলের কল্যাণ বয়ে এনেছে।
তবে পাপন এবার জানালেন, গত আড়াই বছর ধরে দলের বিষয়ে কোনো মতামত দেন না। তাই কে থাকবে, কে থাকবে না- এসব নির্বাচনের ভার কোচ-অধিনায়ক-নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি।
দল কেমন হতে পারে? এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা আমার জন্য বলা মুশকিল। কে থাকবে, কে থাকবে না এটা আমি বলতে পারছি না। সেরা একাদশে কে খেলছে, সেটাই আমি জানি না। খেলার দিন ছাড়া এটা আমি বলব কিভাবে? আমার কাছে একটা তালিকা আসে, দেখি একাদশ। আমার কাছে মতামত চাওয়া হয় না। আড়াই বছর ধরে আমি এসবে নেই।’
পাপন যোগ করেন, ‘তালিকাটা না দিলে বলতে পারব না কে আছে, কে নাই। কোচ আছে, অধিনায়ক আছে, নির্বাচকরা আছে; তারা ঠিক করবে। আমার কোনো ধারণাই নেই।’
বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে কোচসহ বেশ কয়েকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এই পরিবর্তনটা কেন? কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাপন বলেন, ‘টি-টোয়েন্টি খেলা পুরোপুরি ভিন্ন। আমাদের কাছে তাই মনে হচ্ছে এবং আমরা আসলে টি-টোয়েন্টি ক্রিকেটটা অন্যান্য দেশের মতো অতো বুঝে উঠতে পারছি না। এটা আমাদের ধারণা।’
বিসিবি সভাপতি যোগ করেন ‘আমাদের দল যদি ওয়ানডেতে ভালো খেলে, তাহলে কেন টি-টোয়েন্টিতে পারবে না? এজন্য এই ফরম্যাট প্ল্যানটা কী? এটা আসলে একটা মাইন্ড সেটের বিষয়। একই ধরনের খেলোয়াড়, একই ধরনের কোচিং স্টাফ। তাহলে হচ্ছে না কেন? এজন্য পরিবর্তন আনার চিন্তা করেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা