এশিয়া কাপের ফাইনালে হারার পরও দারুন সুখবর পেল পাকিস্তান
শাহিন জিমে ট্রেনিংয়ের একটি ভিডিও নেটমাধ্যমে পোস্ট করেছেন। তাতে তিনি শুধু লিখেছেন, ‘প্রায় খেলার মতো অবস্থায়।’
শাহিনের এই পোস্ট ঘিরেই আশার আলো দেখছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের খেলার ব্যাপারে পিসিবির তরফে সরকারি ভাবে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। পাক বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার ফয়সাল হাসনাইন বলেছেন, ‘‘শাহিনের চোটের পরিস্থিতি নিয়ে পিসিবির মেডিক্যাল টিম প্রতি দিন রিপোর্ট পাচ্ছে। ওর হাঁটুর অনেক উন্নতি হয়েছে। আমরা আশা করছি, আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন খেলতে পারবে।’’
লন্ডনে চিকিৎসকদের পরামর্শ মতো শাহিন ট্রেনিং শুরু করেছেন। পিসিবি কর্তারা মনে করছেন বিশ্বকাপ শুরুর আগেই জোরে বোলার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাঁর ব্যাপারে নিশ্চিত হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে পাকিস্তান। শাহিন খেলতে পারলে পাকিস্তানের বোলিং আক্রমণের শক্তি অনেক বাড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপে। চিন্তা কমবে বাবর আজমদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন