ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সদ্য অবসর নেয়া ফিঞ্চকে নিয়ে যা বললেন ম্যাক্সওয়েলে
৫০ ওভারের ক্রিকেটে ব্যাট হাতে টানা ব্যর্থ হওয়ায় নেতৃত্ব ছেড়েছেন ফিঞ্চ। নিয়েছেন অবসরও। যদিও টি-টোয়েন্টিতে তার ফর্ম খুব একটা খারাপ নয়। এই বছর টি-টোয়েন্টিতে ৩০.৮৭ গড়ে রান করেছেন এই ওপেনার।
টি-টোয়েন্টিতে ফিঞ্চের ব্যাটিং সামর্থ্যের কথা আলাদাভাবে মনে করিয়ে দিলেন ম্যাক্সওয়েল। বিশেষ করে উপমহাদেশের মাটিতে ফিঞ্চ ভালো ব্যাটিং করবেন বলেই বিশ্বাস তার।
ম্যাক্সওয়েল বলেন, 'ভারতের মাটিতে খেলতে পারা সে উপভোগ করবে। সে সেখানে ব্যাটিং উপভোগ করে। সে যখন একবার মাঠে নেমে সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন সে সবকিছুতেই ভালমতো মনোনিবেশ করতে পারে। এই কৃতিত্ব শুধুই তার।'
গত বছরই সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতান ফিঞ্চ। অধিনায়কত্বের জন্য ফিঞ্চকে আলাদাভাবে মূল্যায়ন করা উচিত বলেও মনে করেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল আরও বলেন, 'ওয়ানডে ক্রিকেটে তার সময়টা সহজ ছিল না। তবে তার মনোভাবে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। পরিকল্পনায় সে ছিল দারুণ। টি-টোয়েন্টিতে অবশ্য এগুলোকে খুব একটা মূল্যায়ন করা হয় না। অধিনায়ক হিসেবে তাকে ছোটো করে দেখার কিছুই নেই।'
আগামী ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি টি-টোয়েন্টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা