অ্যানালাইসিস করেই শান্তকে দলে নিয়েছি: নান্নু
সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন এনামুল হক বিজয়, নাইম শেখ কিংবা পারভেজ হোসেন ইমন। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে তাদের পারফরম্যান্সে মন ভরেনি টিম ম্যানেজমেন্টের। তাইতো এই তিন ওপেনারের কেউই জায়গা পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।
বিজয় আর নাইম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইনিংস ওপেন করেছিলেন তবে ব্যর্থ হয়েছেন। সেই ম্যাচে বিজয় ১৪ বলে করেছিলেন ৫ রান, আর নাইমের ব্যাট থেকে এসেছিল ৮ বলে ৬ রান। এমন পারফরম্যান্সের পর একাদশ থেকে বাদ পড়েন তারা। আর এবার বিশ্বকাপ দলেও রাখা হয়নি তাদের। কিন্তু ইমন কোনো ম্যাচ না খেলেই এবার স্কোয়াডে জায়গা পাননি। অথচ সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচ না খেলেও দলে ফিরেছেন শান্ত।
ওপেনারদের এমন আসা-যাওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অবশ্য নতুন কিছু নয়। একটা পরিসংখ্যান দলের এই দৃশ্যটা আরও পরিষ্কার করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ যতটা টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে, এই সময়ে তার থেকে বেশি ব্যাটার দেশের হয়ে ইনিংস ওপেন করেছেন।
গত বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ আসন্ন। কিন্তু ওপেনারদের এই আসা-যাওয়া চলছেই। এ যাত্রায় নতুন করে আরও একবার শান্তর সংযোজন। এই টপ অর্ডার ব্যাটারের দলে অর্ন্তভুক্তির ব্যাখা দিতে গিয়ে বিসিবির প্রধান নির্বাচক নান্নু বলেন, 'শান্তকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, ব্যাকআপ একজন ওপেনারের জন্য অনেক অ্যানালাইসিস করেছি, তো সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, এখানে কারও কোনো দ্বিমত নেই, তো সে কারণেই শান্তকে দলে অর্ন্তভুক্ত করা।'
শান্তকে দলে নেয়ার পেছনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিসংখ্যান দেখিয়েছেন নির্বাচকরা। নান্নু বলেন, 'আপনি শান্তর বিপিএলের রেকর্ড দেখেন, ঘরোয়াতে আমাদের যে কয়জন খেলোয়াড় আছে, সেখানে কিন্তু তার (শান্ত) পারফরম্যান্স খারাপ না। বিপিএলে যে কয়টা সেঞ্চুরি হয়েছে স্থানীয় খেলোয়াড়দের, তাতে কিন্তু শান্তরই করা। তো সেই হিসেবে তার রেকর্ড কিন্তু খুব একটা খারাপ না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা