বিশ্বকাপ দল থেকে বাদ, ফেসবুক পোস্টে ক্ষোভ ঝাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী
দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সাবেক এ অধিনায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিজেকে সামাল দিতে পারেননি রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চাপা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
মিষ্টির মতে, বাংলাদেশে সবসময়ই যোগ্য লোকদের অবমূল্যায়ন করা হয়। এবারও তা হয়েছে। সরাসরি কারও নাম উল্লেখ না করে, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে নিজের ফেসবুক প্রোফাইলে মিষ্টি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না,হবেও না!..................’
মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টির আপন ছোট বোন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। নিজের বোনের স্ট্যাটাসে মন্তব্যের ঘরে মন্ডি লিখেছেন, ‘আরে নাহ! তাদের দলে এখন অনেক হার্ড হিটার রয়েছে। বলে বলে ছয় আর ছয়।’
উল্লেখ্য, নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের পরামর্শ নিয়ে টিম ম্যানেজম্যান্টের সর্বসম্মতিক্রমেই মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ভাষ্য, ‘মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়েছে।’
নান্নু আরও বলেন, ‘আমাদের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট এসেছে, একটা পরিকল্পনা আমাদের দিয়েছে। আগামী এক বছরের জন্য যে পরিকল্পনাটা নিয়ে আমরা আগাচ্ছি একটা আলাদা ডিরেকশনে। টিম ম্যানেজম্যান্টের সবার সম্মতিক্রমে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা