ধোনির সাথে মাহমুদউল্লাহকে তুলনা করে যা বললেন শ্রীরাম
১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৭ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ১২২। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.৩০ স্ট্রাইক রেটে।
বয়স যত বেড়েছে বড় শট খেলার প্রবণতা ততই কমেছে রিয়াদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে ২৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১০১.৫৫। এই পরিসংখ্যান আধুনিক সময়ের ফিনিশারের সঙ্গে বড্ড বেমানান।
সর্বশেষ এশিয়া কাপেও ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি মাহমুদউল্লাহ। লম্বা সময় ধরে বাজে পারফর্ম করায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন তিনি। মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, শ্রীরামের পরিকল্পনাতে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। এদিকে শ্রীরাম জানালেন, ভবিষ্যতের জন্য নতুন কাউকে খুঁজে বের করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শ্রীরাম বলেন, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে, আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন পরিকল্পনা। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখতাম, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে। সে ম্যাচ শেষ করে আসে। কিন্তু আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না?’
‘তো আপনার সাকসেশন প্ল্যান লাগবে পরেরজন কে। আমার মনে হয়েছে এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে মাহমুদউল্লাহর শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। তবে আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল