বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে ফেসবুকে পোস্ট দিলেন মাহেদি হাসান
টি-২০তে কার্যকর একজন ক্রিকেটার মাহেদি। বিশেষ করে বিপিএলে নিজের কার্যকরিতা বেশ কয়েকবার দেখিয়েছেন। যদিও জাতীয় দলের হয়ে কিছুদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। এ কারণেই তাকে মূল দলে না রেখে চারজনের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
এদিকে, সিনিয়র ক্রিকেটার রিয়াদকে বাদ দেয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভের কথা জানিয়েছেন তার স্ত্রী। বলেছেন, যোগ্যদের কখনো সম্মান দেয়া হয় না। যদিও সে পোস্টে বিষয়টাকে ব্যক্তিগত হিসেবে না নেয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। আবার ওই পোস্টে কমেন্টস করে বিতর্ক উস্কে দিয়েছেন মুশফিকের স্ত্রীও। প্রসঙ্গতঃ রিয়াদ এবং মুশফিকের স্ত্রী- দু’জন আপন বোন।
স্পিনার মাহেদি হাসান তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে, বাদ পড়ার দিনই জানা গেছে মাহেদির দারুণ এক কৃতিত্বের কথা। ২০২১ সালের জুলাই থেকে এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইকনোমি রেটে রান দেয়া স্পিনার হচ্ছেন তিনি। তার পেছনে রয়েছেন সাকিব, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মত বোলার।
শুধু তাই নয়, টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বোলার এখন মাহেদি হাসান। সাকিব আল হাসানও পড়েছেন তার পেছনে। নতুন প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, মাহেদি হাসান রয়েছেন ১৫ নম্বরে। সাকিব আল হাসান রয়েছেন ১৯ নম্বরে।
আজ দল ঘোষণার পর এই দুটি কৃতিত্বের কথা ছবিসহ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন মাহেদি হাসান। সেখানে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আমি খুব দ্রুতই আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমাকে আপনাদের দোয়ায় সামিল করবেন।’
বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর দুই কৃতিত্বের ছবি দিয়ে সঙ্গে এই ক্যাপশন লিখে দেয়ার কারণে অনেকেই বলছেন, মাহেদি হাসানও সবাইকে দেখিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, ‘এই দেখুন আমার কৃতিত্ব! অথচ, বিশ্বকাপের দলেই জায়গা পেলাম না!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই