এশিয়াকাপ জয়ী শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে বিশাল চমক
সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। এদিকে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ফিরেছেন পেসার লাহিরু কুমারা। চামিরাও কুমারার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
কদিন আগেই ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন চান্দিমাল, মাথিশা পাথিরানা, নুয়ানিন্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, আশেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা ও নুয়ান থুশারা।
দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপ দলে টিকে গেছেন দিলশান মাদুশাঙ্কা ও প্রমোদ মাদুশান। ১৫ সদস্যের সঙ্গে ৫ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে এসএলসি। যেখানে চান্দিমালের সঙ্গী বান্দারা, নুয়ানিন্দু, জয়াবিক্রমা ও বিনুরা।
অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের সঙ্গী নামিবিয়া,নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দাসুন শানাকার দল।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা, প্রমোদ মাদুশান।
স্ট্যান্ডবাই: আসেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা, দীনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুয়ানিন্দু ফার্নান্দো
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই