শেষ হলো বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ নারী দল। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে গেছে আরব আমিরাতের ইনিংস। বল হাতে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মন্ডল।
গা গরমের প্রস্তুতি ম্যাচ হওয়ায় সাতজন বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন নিগার সুলতানা জ্যোতি। এমনিতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেললেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে নিয়মিত নন লতা। তার মিডিয়াম পেসেই কাবু হয়েছে আমিরাত।
একপর্যায়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলেছিল আমিরাতের মেয়েরা। সেখান থেকে শেষের ৪০ বলে ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১৩ রান। ডানহাতি মিডিয়াম পেসার লতা তিন ওভার বোলিং করে মেইডেন পাননি তবে ৫ রানে নিয়েছেন ৫টি উইকেট।
এছাড়া ৪ ওভারে ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, সালমা খাতুনের শিকার ১৭ রানে ১ উইকেট। নাহিদা আক্তার ৩ ওভারে দিয়েছেন ১০ রান, রুমানা আহমেদের খরচ ৩ ওভারে মাত্র ৬ রান। শুধুমাত্র সানজিদা মেঘলাকেই ৪ ওভার করান অধিনায়ক।
এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা মোস্তারি। তার ৩২ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান। দুজনই হাঁকিয়েছেন চারটি করে চার। কারও ব্যাটে দেখা যায়নি ছয়ের মার।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। গ্রুপ 'এ'তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯ সেপ্টেম্বর) ও যুক্তরাষ্ট্র (২১ সেপ্টেম্বর)। গ্রুপের শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live