‘নিজ খরচে শাহিনের চিকিৎসা’ সকল পর্দা ফাঁস করলেন রমিজ
তবে শ্বশুর আফ্রিদির অভিযোগ উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। উল্টো তিনি দাবি করেছেন, পিসিবি তাদের খেলোয়াড়দের জন্য যতটা করে তা অন্য কোনো দেশের ক্রিকেট বোর্ড করে না। এসময় শাহিনকে দেশের হিরো হিসেবেও আখ্যায়িত করেছেন রমিজ।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থকের প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘কেউ কীভাবে ভাবতে পারে যে শাহিনের অভিভাবক সংস্থা ওকে কোনো চিকিৎসা ছাড়াই রেখে দিবে? এটি অসম্ভব! পিসিবি শাহিনকে সব নিজে নিজে করতে বলবে, এমন প্রশ্নই আসে না।’
খেলোয়াড়রা বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জানিয়ে রমিজ আরও বলেন, ‘পিসিবির জন্য খেলোয়াড়রাই সবচেয়ে বড় স্টেকহোল্ডার। আন্তর্জাতিক বা ঘরোয়া- যাই বলুন না কেন, পিসিবি তার খেলোয়াড়দের জন্য যা করছে বা করে, অন্য কোনো বোর্ড কখনও তা করে না।’
এর আগে একটি টিভি অনুষ্ঠানে শাহিনের চোট নিয়ে কথা বলতে গিয়ে শহিদ আফ্রিদি দাবি করেন, ‘শাহিন ওর নিজের টাকায় ইংল্যান্ডে গিয়েছিল। নিজের খরচে ইংল্যান্ডে থেকেছে। এখান থেকে ডাক্তারের ব্যবস্থা করেছি আমি। তবে ওখানে গিয়ে ও নিজেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ওর চিকিৎসার জন্য কিছুই করেনি।’
শহিদ আফ্রিদির এই বক্তব্য ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে, সেই খরচ দেওয়া, হোটেল রুম এবং খাবারের খরচ- সবই ও নিজের পকেট থেকে করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা