ফর্মে ফিরে হার্দিকের সঙ্গে ব্যাপক নাচ বিরাটের, ভিডিও ভাইরাল
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পরে আবারও হার্দিক পান্ডিয়া ভারতীয় দলে ফিরে এসেছেন। গত আইপিএল থেকে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। একই সময়ে, বিরাট কোহলি প্রায় তিন বছর অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন এবং তিনিও খারাপ ফর্ম থেকে বেরিয়ে এসেছেন। এই কারণেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজের আগে দুই খেলোয়াড়েরই কোন টেনশন নেই, মজা করছেন।
এই ভিডিওটি শেয়ার করে বিরাট এবং হার্দিক লিখেছেন, “আপনি জানেন আমরা কীভাবে এটি করি।” দুই তারকা খেলোয়াড়ের এই ভিডিওটি ভক্তরা বেশ পছন্দ করছেন। ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার এক ঘণ্টার মধ্যে ১৬ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন এবং ১৬ হাজারের বেশি মন্তব্যও এসেছে। এই ভিডিওতে উভয় খেলোয়াড়ই চশমা পরে মজাদার স্টাইলে নাচছেন।
View this post on Instagram