শেষ হলো পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
গত কয়েক বছরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ইংল্যান্ডের ‘যাই-যাই করে’ আর যাওয়া হয়নি। অবশেষে ইংলিশরা পাকিস্তানে সিরিজ খেলতে গেছে। মঙ্গলবার শুরু হয়েছে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নেমেই জয়ের হাসি হেসেছে ইংলিশরা। করাচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাবর আজমের দলকে ৬ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়েছে অতিথি দল।
টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মঈন আলি। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দলকে এনে দেন দারুণ সূচনা। উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৮৫ রান তোলে পাকিস্তান।
তবে মাঝে স্বাগতিকদের ভালোভাবেই চেপে ধরেন ইংলিশ বোলাররা। ফলে প্রত্যাশিত পুঁজি পায়নি পাকিস্তান। ৭ উইকেটে ১৫৮ রানেই আটকে যায় তারা। রিজওয়ান ৪৬ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬৮ রান। বাবর করেন ২৪ বলে ৩১।
কিন্তু এরপর হায়দার আলি (১৩ বলে ১১), শান মাসুদ (৭ বলে ৭), মোহাম্মদ নওয়াজরা (৫ বলে ৪) দলের চাহিদা মেটাতে পারেননি। মেরে খেলছিলেন ইফতিখার আহমেদ। তিনি শেষ ওভারে আউট হন ১৭ বলে ২৮ করে।
ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অভিষিক্ত লুক উড। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন বাঁহাতি এই পেসার। তিনিই হন ম্যাচসেরা।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যালেক্স হেলসের হাফসেঞ্চুরিতে সহজ জয়ের পথ তৈরি হয়ে যায় ইংল্যান্ডের। ৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫৩ রান করে হেলস যখন ফিরছেন, ২০ বলে মাত্র ১৭ রান দরকার সফরকারীদের।
হ্যারি ব্রুকস ২৫ বলে ৭ চারের সাহায্যে ৪২ রানের ঝড়ো এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। মাঝে বেন ডাকেটের ১৭ বলে ২১ আর ডেভিড মালানের ১৫ বলে ২০ রানও দলের জয়ে অবদান রেখেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা