‘সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক’- পাক ওপেনার
কেননা দুজনই বেশ ধীরগতিতে ইনিংস গড়তে পছন্দ করেন। মাত্র একদিন আগেই সমালোচকদের পাল্টা সমালোচনা করেন বাবর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর এই ব্যাপারে মুখ খুললেন রিজওয়ান।
মূলত সমালোচনা চলে বাবরকে নিয়েই। সদ্য সমাপ্ত এশিয়া কাপে মোট ৬ ইনিংসে বাবরের মোট রান ছিল ৬৮। এমন পারফরম্যান্সে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক।
ক্যারিয়ার স্ট্রাইক রেট অবশ্য একটুও খারাপ নয় বাবরের। যা প্রায় ১২৯ এর কাছাকাছি। যদিও পাওয়ার প্লে এবং প্রথম ১০ ওভারে বাবরের স্ট্রাইক রেট নিয়ে ক্রমাগতই চলে সমালোচনা। একইসঙ্গে রিজওয়ানের সাথে তার ওপেনিং জুটি নিয়েও থাকে সমালোচনা।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৯.৩ ওভারে ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন বাবর ও রিজওয়ান। যেখানে ২৪ বলে মাত্র ৩১ রান করেন পাকিস্তানের অধিনায়ক। এই ম্যাচ শেষেও অধিনায়কের 'স্ট্রাইক রেট' নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনতে হয় রিজওয়ানকে।
জবাবে পাকিস্তানের উইকেটরক্ষক বলেন, 'আমি জানি না সাবেক ক্রিকেটাররা মন্তব্য করে নাকি মিডিয়া করে। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক। যারাই আমাদের নিয়ে বিতর্ক করে তাদের আমি একটা কথা বলতে চাই। আমাদের মধ্যে কেউ যদি সম্পূর্ণ সততা না নিয়ে দেশের হয়ে খেলে তাহলে সে অসম্মানিত হবে।'
'যে আমাদের নিয়ে কথা বলে, সেও অসম্মানিত হবে। দেশের প্রতি সৎ হওয়া আমাদের কর্তব্য। তারা পাকিস্তানের সেরাটা নিয়েই চিন্তা করছে। আমরাও আমাদের নিজেদের সেরাটা নিঙরে দেয়ার চেষ্টা করছি। আমি নিজেও ভুল করি, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করি। অধিনায়ক নিজেও উন্নতির চেষ্টা করে, সবাই আসলে করে।'
এর আগে সাবেক পেসার ও পিএসএলের দল লাহোর কালান্দার্সের কোচ আকিব জাভেদ বলেছিলেন, করাচি কিংসের বিপক্ষে ম্যাচ থাকলে বাবরকে আউটই করতে চান না লাহোরের বোলাররা। যেন দলের প্রয়োজনীয় রান রেট বেড়ে যায়।
জাভেদের ভাষায়, 'দলের কৌশল থাকে বাবরকে আউট না করা। কারণ, সে আপন গতিতে ব্যাট করে এবং দলের প্রয়োজনীয় রান রেট বাড়তেই থাকে।'
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছয় উইকেটে হেরেছে পাকিস্তান। এই হারে সাত ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই