সদ্য প্রকাশিত টি-২০ র্যাকিংয়ে চমক দেখালেন সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদকৃত টি-২০ ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩ এ উঠে এসেছেন ভারতের এই ব্যাটার। এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন বাবর। শীর্ষে থাকা মোহাম্মদ রিজওয়ান ও দুইয়ে থাকা এইডেন মার্করাম নিজেদের জায়গা ধরে রেখেছেন। ইংলিশদের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিজওয়ান।
গতকাল রাতে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ছক্কা ও ২ চারে ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার। বিপরীতে করাচিতে খেলা ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ২৪ বলে ৩১ রান করেছেন বাবর। এমন পারফরম্যান্সের পর চারে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক। এর আগে এশিয়া কাপে ভালো করতে না পারায় শীর্ষস্থান হারান বাবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ৫ ছক্কা ও ৭ চারে মাত্র ৩০ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। যার ফলে ২০৮ রানের বড় পুঁজি পায় ভারত। এমন পারফরম্যান্সের পর ২২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬৫ নম্বরে উঠে এসেছেন হার্দিক।
টি-২০তে প্রথমবার ওপেনিংয়ে নেমেই বাজিমাত করেছেন ক্যামেরন গ্রিন। ৪ ছক্কা ও ৮ চারে ৩০ বলে ৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এমন ইনিংসের পর সেরা ১০০ তে প্রবেশ করেছেন গ্রিন। বোলারদের মাঝে লম্বা লাফ দিয়েছেন অক্ষর প্যাটেল। ১৭ রানে ৩ উইকেট নিয়ে এক লাফে ৫৭ থেকে ৩৩ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা