বাংলাদেশ বনাম আমিরাতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ সরাসরি দেখবেন যেভাবে
আজ বিকাল ৫:৩০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে ঘিরে বুধবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টি-২০ বিশ্বকাপে সুযোগ পাওয়া ক্রিকেটাররাই যাচ্ছে আমিরাত সফরে।
চলমান এই সিরিজে থাকছেন না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং শেখ মেহেদী হাসান। সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে।
দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে অনলাইন স্ট্রিম প্লাটফর্ম র্যাবিটহোল। খেলা দেখতে হলে সাবস্ক্রিপশন কিনতে হবে। আগামী ২৫ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন