টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশাল বড় দু:সংবাদ পেল বাংলাদেশ
আসল কারণ হলো ব্যাংকিং জটিলতার কারণেই বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বিপদে পড়তে হচ্ছে বাংলাদেশী টিভি চ্যানেলগুলিকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, টাকা পাঠানোর ছাড়পত্র না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
বৈশ্বিক ডলার সংকট কাটিয়ে উঠতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সব শর্ত পূরণ করেও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র বা ‘লেটার অব ইন্টেন্ট’ না পাওয়ায় খেলার সম্প্রচারস্বত্ব কিনতে পারছে না দেশীয় প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় বিশ্বকাপ সম্প্রচারে কঠিন চ্যালেঞ্জের মুখে দেশীয় টিভি চ্যানেলগুলোও।
এর ফলে বিশ্বকাপের রোমাঞ্চ থেকে বঞ্চিত হতে পারেন দেশের কোটি ক্রিকেট ভক্ত। তবে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সরকারই। বিশ্ব-ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের সম্প্রচার বাজার থেকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পায় সরকার। গত দুই বছরে এই রাজস্ব আয় বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র অনুসারে, ২০২০-২১ এবং ২০২১-২০২২ অর্থবছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর মতো আন্তর্জাতিক খেলা সম্প্রচারের জন্য বাংলাদেশ সরকারকে কয়েক কোটি টাকা রাজস্ব দিয়েছে স্টার স্পোর্টস এবং সনি পিকচার্স নেটওয়ার্ক।
এই কারণে এখনো এশিয়া কাপের সম্প্রচারস্বত্বের বকেয়া বিল পরিশোধ করতে পারেনি বাংলাদেশি টিভি চ্যানেলগুলি। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি না পাবার কারণে আটকে আছে বকেয়া বিল পরিশোধ। তাই দ্রুত এই সমস্যার সমাধান না হলে অনিশ্চয়তার মুখে পড়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি সম্প্রচার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই