বিমানে সারপ্রাইজ পেলেন আফিফ
বৃহস্পতিবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর ছিল আফিফের ২৩তম জন্মদিন। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিমানেই কেক কাটার ব্যবস্থা করেছেন দলের বাকিরা। তারকা পেসার তাসকিন আহমেদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ঘুমের মধ্যেই আফিফের সারপ্রাইজ পাওয়ার দৃশ্য।
যথাসময়ে বিমান ছাড়ার পর গায়ে কম্বল জড়িয়ে ঘুমোচ্ছিলেন আফিফ। তার পাশেই ছিলেন ড্যাশিং ওপেনার লিটন দাস। হঠাৎই আফিফের কম্বল টেনে নামিয়ে দেন তাসকিন, তার সঙ্গে যোগ দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। সদ্য ঘুম ভাঙা আফিফ কিছু বুঝে ওঠার আগেই শুনতে পান সবাইকে তাকে ‘হ্যাপি বার্থডে’ বলছেন।
তড়িঘড়ি জাতীয় দলের ক্যাপ মাথায় পরে নিজেকে সামলে নেন বার্থডে বয়। পরে টিম ম্যানেজার নাফিস ইকবালের আগে থেকেই ব্যবস্থা করে রাখা কেক চলে আসে আফিফের সামনে। যা কেটে বিমানেই নিজের ২৩তম জন্মদিন উদযাপন করেন এ বাঁহাতি ব্যাটার।
এসময় দলের এক খেলোয়াড় টিপ্পনী কেটে বলতে থাকেন, ‘পাসপোর্টে ২১ বছর, সত্যিকারে ২৮ বছর।’ এ কথায় সবাই হেসে দেন। কেক কাটার সময় আরও একজন বলছিলেন, ‘মনে কর তুই স্বপ্ন দেখতেছিস। বাস্তব কিন্তু স্বপ্ন।’
উল্লেখ্য, ২৩ বছর বয়সী আফিফের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২০১৮ সালে। এরই মধ্যে বাংলাদেশের হয়ে ১৯টি ওয়ানডে ও ৪৯টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন তিনি। যেখানে পাঁচটি ফিফটির সুবাদে করেছেন ১২শ’র বেশি রান। এছাড়া বল হাতে নিয়েছেন ১১ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা