টানা জয়ে পয়েন্ট টেবিলে চমক দেখালো সাকিবের গায়ানা অ্যামাজন, দেখেনিন সর্বশেষ পয়েন্ট তালিকা
তবে শুক্রবার সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ঠিকি ২ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। পরে ব্যাটিংয়ে প্রথম বলে আউট হলেও রহমানউল্লাহ গুরবাজ ও শাই হোপের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটের দারুণ এক জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল সাকিবের গায়ানা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সেইন্ট লুসিয়া। ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ৫৯ বলে ১০৩ রান করে সেইন্ট লুসিয়ার অধিনায়ক ফাফ ডু প্লেসি।
এছাড়া নিরোশান ডিকভেলা ৩২ বলে ৩৬ ও শেষ দিকে ছোট ক্যামিওতে ৭ বলে ১৭ রান করে রস্টোন চেজ। গায়ানার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সাকিব। আগের ম্যাচে জ্যামাইকা তালাওয়াজের বিপক্ষে সাকিবের শিকার ছিল একটি উইকেট।
পরে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন গুরবাজ। তাকে দারুণ সঙ্গ দেন আরেক ওপেনার চন্দরপল হেমরাজ। যার সুবাদে পাওয়ার প্লে’র ছয় ওভারে ৭১ রান তুলে নেয় গায়ানা। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ২০ বলে ২৯ রান করে হেমরাজ।
পরের ওভারে সাজঘরে ফেরেন গুরবাজ। তার ব্যাট থেকে আসে সাত চার ও দুই ছয়ের মারে ২৬ বলে ৫২ রানের ইনিংস। গুরবাজ ফেরার পর চার নম্বরে নামেন সাকিব। কিন্তু মার্ক দেয়ালের প্রথম বলেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
দুই ওভারে তিন উইকেট হারিয়ে খানিক বিপদে পড়ে যায় গায়ানা। তবে শিমরন হেটমায়ার ও শাই হোপের জুটিতে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় তারা। অধিনায়ক হেটমায়ারের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৬ রান। তিনি আউট হওয়ার সময় বাকি ছিল ২৮ বলে ৪৭ রান।
যা তুলে নিতে সমস্যা হয়নি হোপের। ম্যাচসেরার পুরস্কার জেতা হোপ খেলেছেন দুই চার ও পাঁচ ছয়ের মারে ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস। এ জয়ের আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে গায়ানা। শেষ দুই ম্যাচ জিতলে সেরা চারে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের।
এই ম্যাচে জয়ের কারণে যদিও উন্নতিহয়েছে তাদের পয়েন্ট তালিকার অবস্থান, টিকে রয়েছে তাদের পরবর্তী রাউন্ডের আশা। আট ম্যাচে এখন তাদের পয়েন্ট ৭। বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।
৯ ম্যাচে ৮ জয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা বার্বাডোজ রয়েলস নিশ্চিত করেছে নিজেদের পরবর্তী রাউন্ড। দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট লুসিয়া কিংস। ৯ ম্যাচে তাদের জয়ের সংখ্যা ৪, তাদের পয়েন্ট ৮।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- ‘জেড’ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- রমজানজুড়ে স্কুল বন্ধ থাকবে কিনা জানিয়ে দিল হাইকোর্ট
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা