বিশ্বে ধনী ক্রিকেটারদের তালিকা প্রকাশ, আছেন এক বাংলাদেশী
আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ অধিনায়কের মোট সম্পদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ‘সিএ নলেজ’। সেই প্রতিবেদন অনুযায়ী, ৮ অধিনায়কের মধ্যে দ্বিতীয় সেরা ধনী বাংলাদেশের সাকিব আল হাসান।
উল্লেখ্য, ‘সিএ নলেজ’ সেলিব্রেটিদের সম্পদের হিসাব নিয়ে গবেষণা এবং তথ্য সংগ্রহ করে। তাদের প্রতিবেদন অনুযায়ী, আগামী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ভারতের রোহিত শর্মা, তারপরই আছেন সাকিব।
ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকার মালিক। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের মোট সম্পদের পরিমাণ ২২২ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এক্ষেত্রে সাকিব পেছনে ফেলেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।
রোহিত ও সাকিবের থেকে অনেক পিছিয়ে বাটলার-ফিঞ্চরা। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক বাটলার মোট ১০১ কোটি টাকার মালিক। তার পরের অবস্থানে থাকা অ্যারন ফিঞ্চের মোট সম্পদ ৮১ কোটি টাকার।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৪০ কোটি টাকার সম্পদ নিয়ে আছেন তালিকার সাত নম্বর অবস্থানে। তার আগে পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা।
কিউই অধিনায়ক উইলিয়ামসন ৬৫ কোটি টাকার মালিক, টেম্বা বাভুমার সম্পদ আছে ৫০ কোটি টাকার। সবার শেষে আছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নাবি। তার সম্পদের পরিমাণ ১২ কোটি টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live